খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

কেসিসি প্রশাসক মঞ্জুর শোক

বিএনপি নেতা তারিকুল ইসলামের পিতার ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
০২:০১ এ.এম | ৩০ মার্চ ২০২৬


মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলামের পিতা মুজিবর রহমান তালুকদার হিরু মিয়া (৮৫) শনিবার দুপুর পৌনে ১২টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। রোববার সকালে সুটিয়াকাঠী গ্রামের তালুকদার বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বিএনপি নেতা তারিকুল ইসলামের পিতার ইন্তেকালে গভীর শোক, মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। 

প্রিন্ট

আরও সংবাদ