খুলনা | সোমবার | ৩০ মার্চ ২০২৬ | ১৫ চৈত্র ১৪৩২

বিভাগে তিন নারীকে নিয়োগ

প্রথমবারের মতো খুলনায় নারী ডিসি হুরে জান্নাত

নিজস্ব প্রতিবেদক |
০২:০২ এ.এম | ৩০ মার্চ ২০২৬


খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব (বেসরকারি মাধ্যমিক-২)-এ কর্মরত ছিলেন। এর মধ্য দিয়ে খুলনা জেলা প্রশাসনে প্রথমবারের মতো একজন নারী ডিসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। রোববার খুলনাসহ দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে খুলনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী আ স ম জামশেদ খোন্দকারকে বদলি করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় দায়িত্বে থাকা আরও ১০ জন জেলা প্রশাসককে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জেলা প্রশাসকরা হলেন, খুলনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মিজ্ হুরে জান্নাত, চুয়াডাঙ্গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিজ্ লুৎফুন নাহার, মেহেরপুরে সংস্কৃতিক মন্ত্রণালয়ের মিজ্ শিল্পী রানী রায়, রাজশাহীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী শহিদুল ইসলাম, মাদারীপুরে অর্থ বিভাগের উপ-সচিব মর্জিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি প্রিন্টিং প্রেসের উপ-পরিচালক আবু সাঈদ, চাঁদপুরে জ্বালানি ও খানিজ সম্পদ বিভাগের আহেমদ জিয়াউর রহমান, হবিগঞ্জে মন্ত্রিপরিষদ বিভাগের জি এম সরফরাজ, নরসিংদীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইসরাত জাহান কেয়া, লালমনিরহাটে বিদ্যুৎ উন্নয়ন বিভাগের রাশেদুল হক প্রধান, বান্দরবানে ভ‚মি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সানিউল ফেরদৌস।
 

প্রিন্ট

আরও সংবাদ