খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

সাতক্ষীরার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৬:০৫ পি.এম | ৩০ মার্চ ২০২৬


সাতক্ষীরায় মাছের ঘেরে পানি দেওয়া শ্যালো মেশিনের তার গোটানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন মৃধা (৩৮) নামের একজন কম্পিউটার ল্যাব অপারেটর  নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাশিরামপুর গ্রামের একটি মাছের ঘেরে এঘটনা ঘটে।

নিহত নয়ন মৃধা সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাশিরামপুর গ্রামের শ্রী কানাই মৃধার ছেলে। তিনি স্থানীয় বদরতলা যাদব চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর ছিলেন।

নিহতের প্রতিবেশী দেবদাস মন্ডল জানান, বাশিরামপুর গ্রামের বাড়ির সামনে নয়ন মৃধাদের একটি মাছের ঘের রয়েছে। সোমবার সকালে বাবাকে নিয়ে মাছের ঘেরে পানি উঠানোর জন্য তিনি ঘেরে গিয়ে শ্যালো মেশিনের মটরের সুইচ অন করে দেন। কিন্তু কিছুক্ষণ পরে বিদ্যুৎ চলে যায়। এ সময় তার বাবা কানাই মৃধা মটরের সুইচ অফ করে দিয়ে বৈদ্যুতিক তার গুটিয়ে আনার জন্য নয়ন মৃধাকে বলেন। বাবার কথামতো নয়ন মৃধা শ্যালো মেশিনের মটর থেকে তার খুলে গুটিয়ে আনার সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহমেদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ সৎকার করার অনুমতি দেওয়া হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ