খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

দাকোপে কিশোরী সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রণোদনা চেক বিতরণ

দাকোপ প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ৩০ মার্চ ২০২৬


“উন্নত পল­ী, উন্নত দেশ, আমাদের সোনার বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ পল­ী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দাকোপ উপজেলা আয়োজিত দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল­ী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়-এর আওতায় বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় পল­ী উন্নয়ন কিশোরী সংঘের কিশোরীদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রণোদনা চেক বিতরণ করা হয়েছে। গতকাল  সোমবার দুপুরে  বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিআরডিবির উপ-পরিচালক মোঃ নাসির উদ্দীন এবং দাকোপ উপজেলা পল­ী উন্নয়ন অফিসার রুবাইয়াৎ আল আজাদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডরোথী পাটোয়ারী। আয়োজকরা জানান এই প্রশিক্ষণ ও প্রণোদনা কিশোরীদের পল­ী উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গ্রামীণ সমাজে তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ