খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

দাকোপে বিআরডিবির উদ্যোগে মাচায় ছাগল পালন প্রশিক্ষণের উদ্বোধন

দাকোপ প্রতিনিধি |
১১:৫১ পি.এম | ৩০ মার্চ ২০২৬


বাংলাদেশ পল­ী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত মহিলাদের জন্য সমন্বিত পল­ী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়-এর আওতায় ৩ দিনব্যাপী মাচায় ছাগল পালন প্রশিক্ষণ-এর উদ্বোধন হয়েছে। গতকাল  সোমবার  সকাল ১০টায় দাকোপ উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত।
বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির (খুলনা) উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু। প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন দাকোপ  উপজেলা পল­ী উন্নয়ন কর্মকর্তা এম রুবাইয়াৎ  আল আজাদ । প্রশিক্ষণে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ আরও জোরদার করার লক্ষে ছাগল পালন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।

প্রিন্ট

আরও সংবাদ