খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

কেশবপুরে বিনামূল্যে ১৩৯০ কৃষক পেলো বীজ ও সার

কেশবপুর প্রতিনিধি |
১১:৫২ পি.এম | ৩০ মার্চ ২০২৬


যশোরের কেশবপুরে ১ হাজার ৩৯০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মুগ, তিল, পাট ও আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল­্যাহ আল আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার, উপজেলা বিএনপি’র সাধারণ স¤পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক স¤পাদক আলমগীর কবির, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, কর্মপরিষদ সদস্য তাজামুল ইসলাম দিপু, উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল­্যাহ আল আল মামুন বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ, তিল, পাট ও উফশী আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষে উপজেলার ১ হাজার ৩৯০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এর ভেতর ৭০০ জন কৃষককে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি, ৬০০ জন কৃষককে এক কেজি করে পাটবীজ, পাঁচ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি, ৬০ জন কৃষককে এক কেজি করে তীলের বীজ, দশ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি এবং ৩০ জন কৃষককে পাঁচ কেজি করে মুগ ডালের বীজ, দশ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি বিতরন করা হয়। বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেয়ে কৃষকেরা খুশি প্রকাশ করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ