খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

কেশবপুরে ১৫৮ প্রাথমিক স্কুলে মিড ডে মিল কর্মসূচীর উদ্বোধন

কেশবপুর প্রতিনিধি |
১১:৫২ পি.এম | ৩০ মার্চ ২০২৬


যশোরের কেশবপুরে ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচী শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
স্কুল ফিডিং কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেহেনেওয়াজ, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, সুশীলনের বিভাগীয় উপ-পরিচালন শাহিনা পারভীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার তানিয়া আক্তার, বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শঙ্করী চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ এলাকার সুশীল সমাজের মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, উপজেলার ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচী বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের বন রুটি, সিদ্ধ ডিম, কলা ও দুধ প্রদান করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ