খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

ফুলতলায় ভ্রাম্যমাণ আদালতে তেল ব্যবসায়ীকে জরিমানা

ফুলতলা প্রতিনিধি |
১১:৫২ পি.এম | ৩০ মার্চ ২০২৬


জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর-এর খুলনা জেলা অফিসের তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ তৌহিদ রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোমবার দুপুরে ফুলতলার বেজেরডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন। অসাধু জ্বালানী তেল ব্যবসায়ী আসাদুর রহমান তার একতা ফুয়েল সাপ্লাই নামক প্রতিষ্ঠানের পিছনে নিজ বাড়ির গোডাউনে ৩২০০ লিটার ডিজেল এবং ২০০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুদ রেখেছিলেন। মজুদকৃত জ্বালানী তেল অধিকমূল্যে মেহেরপুরের জনৈক তেল ব্যবসায়ী সদর আলীর নিকট বিক্রির সময় হাতে নাতে ধরা পড়েন তিনি। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ হাজার টাকার জরিমানা ধার্য এবং আদায় করেন।       

প্রিন্ট

আরও সংবাদ