খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

সাতক্ষীরায় জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ে সংলাপ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৫২ পি.এম | ৩০ মার্চ ২০২৬


সাতক্ষীরায় জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ে কৃষি স¤প্রসারণ বিভাগ এবং যুবদের মধ্যে এক সংলাপ সোমবার সকাল ১০টায় বিনেরপোতা এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এরফরটি প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করা হয়। 
সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সংলাপে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার প্লাবণী সরকার, টিটিসি’র অধ্যক্ষ অপু হালদার, তালা উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ  অফিসার মোঃ বিল­াল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম ও প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান (তহিদ)। এসময় উপস্থিত ছিলেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা ও শম্পা রায়, ফিংড়ি ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আইরিন সুলতানা ও হাসানুজ্জামান,  ধানদিয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা পান্না লাল বিশ্বাস, নগরঘাটা ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম ও দেবাশিষ সরকার, সাতক্ষীরা পৌরসভা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আসাদুল ইসলাম, টিটিসির জব প্রেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম ও যুব সদস্যবৃন্দ। 
সংলাপে যুব সদস্যদের চাহিদা উপস্থাপন করে বক্তব্য রাখেন প্রান্তিক যুব সংঘের সদস্য মারুফুজ্জামান স¤্রাট, লাল গোলাপ যুব সংঘের সদস্য আরাফাত হোসেন, কর্ণফুলী যুব সংঘের সভাপতি মোহাইমিন, সাতক্ষীরা ইয়ূথ হাবের সভাপতি রিপন হোসেন, বেতনা যুব সংঘের সেক্রেটারী সাকিব হোসেন।
অনুষ্ঠানে বলা হয়, সংলাপের উদ্দেশ্য জলবায়ু বান্ধব টেকসই কৃষি অনুশীলন করার জন্য নিদিষ্ট বাঁধা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সেগুলোর সমাধান তৈরী করা। যুব-কৃষকদের সাথে কৃষি বিভাগের মধ্যে সংযোগ তৈরী করা। জলবায়ু বান্ধব টেকসই কৃষির উপর দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং প্রয়োজন ভিত্তিক কৃষিবিদ্যা প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য কৃষি বিভাগকে প্রভাবিত করা। 
এছাড়া এডভোকেসির আলোচ্যসূচি ছিল স্থানীয় পর্যায়ে কৃষিতে জলবায়ু বান্ধব সংকট সমূহ ও যুব কৃষকদের সুনির্দিষ্টভাবে সমস্যা সমূহ তুলে ধরা। এতে বলা হয়, জলবায়ু বান্ধব কৃষি বিষয়ক প্রশিক্ষণ বিষয়ে অবগত করা। উপজেলা কৃষি স¤প্রসারণ অফিস থেকে যেসব সেবাসমূহ পরিচালনা করা হয় সে সম্পর্কে যুব কৃষকদের অবগত করা এবং প্রয়োজনীয় সাপোর্ট পাওয়ার ব্যাপারে অনুকূল পরিবেশ তৈরিতে অনুপ্রাণিত করা। যুব কৃষকদের চাহিদার আলোকে কৃষি বিভাগের সম্মতি প্রদান করা। জলবাযু বান্ধব কৃষি বিষয়ে কৃষি বিভাগ অনেক তৎপর রয়েছে স্থানীয় পর্যায়ে যুব কৃষক তৈরীতে কৃষি বিভাগ কিভাবে ভূমিকা রাখছে, কৃষি অধিদপ্তরের সেবা সমূহ স্থানীয় পর্যায়ে কিভাবে আর ও দৃশ্যমান করা যাবে। জলবায়ু বান্ধব কৃষি বিষয়ে যুব কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় কিনা। কোন সবজি কোন সময়ে চাষ করলে ভাল হয় ও জৈব উপায়ে কিভাবে সবজি চাষ করতে হবে। জৈব সার উৎপাদনের পদ্ধতি কি কি, কিভাবে ভার্মি কম্পোষ্ট তৈরী করা যায়। স্মার্ট ও টেকসই কৃষিতে যুব কৃষকরা কিভাবে কাজ করতে পারবে এবং কৃষি বিভাগের সহযোগিতা কিভাবে পাবে সেসব বিষয়ে ধারণা প্রদান করা হয়। 
সংলাপে তরুণদের চাহিদা ছিল স্থানীয় পর্যায়ে জলাবদ্ধতা এলাকায় বিকল্প ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ। পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা ও এগ্রোইকোলজি চর্চা করা এবং যুবদের অন্তর্ভুক্ত করা। লবণ সহিষ্ণুতার জন্য ফসল উৎপাদনে  স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি করা। আধুনিক কৃষির প্রশিক্ষণ ও যুব কৃষক তৈরী করা। স্থানীয় কৃষকদের সবুজ উদ্যোক্তা তৈরী করা এবং সহায়তা প্রদান করা। যুব কৃষক/কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য উপজেলা কৃষি অধিদপ্তর কৃষি বাস্তুবিদ্যার উপর ফিংড়ি ও ব্রক্ষরাজপুর ইউনিয়নে ৫টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করার পাশপাশি ভবিষ্যৎ তাদের বীজ তহবিল সরবরাহ করবে। 
তরুণদের উলে­খিত চাহিদাগুলোর বিষয়ে কৃষি অধিদপ্তর সম্মতি জ্ঞাপন করেন এবং আগামীতে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও যুব সদস্যদের মাসিক গ্র“প মিটিংয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের আমন্ত্রণ জানানোর জন্য পরামর্শ দেন।এসময় আরো উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইান্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য, ইয়ূথ ফেলো স্বপ্না পারভীন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ