খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

কয়রা প্রতিনিধি |
১১:৫৫ পি.এম | ৩০ মার্চ ২০২৬


কয়রায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) সেবার মান উন্নয়নে উপজেলা পর্যায়ের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র (ডরপ)-এর আয়োজনে ও চ্যারিটি ওয়াটারের আর্থিক এবং হেলভেটার্স বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল­াহ আল বাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ডরপ-এর উপজেলা সমন্বয়কারী মোঃ শরিফুল আলম তুহিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সমাজ সেবা অফিসার আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইস্তেয়াক আহমেদ, বাগালী ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী, সাংবাদিক মনিরুজ্জাম মনু, গোলাম রব্বানী, ফরহাদ হোসেন, মা সংসদের প্রতিনিধি স্বপ্না মন্ডল, বাজেট মনিটারিং ক্লাবের প্রতিনিধি মোল­্যা মনিরুজ্জামান, যুবগ্র“পের সদস্য আশিকুজ্জামান, শাহ আলম প্রমুখ। উপস্থাপনায় ২০২৩-২৫ মেয়াদে বাস্তবায়িত প্রকল্পের অগ্রগতি এবং ২০২৬ সালের নতুন কর্মপরিকল্পনার তথ্য জানানো হয় । এসময় বক্তারা বলেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় জেলাগুলোতে জলবায়ু পরিবর্তনের ফলে সুপেয় পানির সংকট ও স্যানিটেশন ব্যবস্থার যে বিপর্যয় ঘটছে, তা মোকাবিলায় সরকারের পাশাপাশি ডরপ-এর এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল­াহ আল বাকী ডরপ-এর কার্যক্রমের সন্তোষ প্রকাশ করে বলেন উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির সংকট নিরসনে এই ধরনের উদ্যোগ সময়োপযোগী। তবে সেবার মান আরও উন্নত করতে এবং অধিক সংখ্যক মানুষকে এর আওতায় আনতে নিয়মিত মনিটরিং জোরদার করতে হবে। তিনি প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, স্বাস্থ্যগ্রাম দলের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ