খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

আশাশুনিতে পৈত্রিক ও খরিদা সূত্রে প্রাপ্ত জমি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৬ পি.এম | ৩০ মার্চ ২০২৬


আশাশুনি উপজেলার ডাসেরআটি মৌজায় পৈত্রিক ও ক্রয়সূত্রে ভোগদখলীয় জমি নিয়ে নানা ষড়যন্ত্রের বিচার চেয়েছেন জমির মালিক ও মৎস্য চাষকারী ডিড গ্রহিতা। 
আশাশুনির খাসেরাবাদ (ডাসেরআটি) গ্রামের মৃত রাস বিহারী সরকারের ছেলে তারক চন্দ্র সরকার জানান, ডাসেরআটি মৌজায় তাদের পৈত্রিক ১.৪৬ একর ও খরিদা ২.০৮ একর জমি দীর্ঘকাল ভোগদখল করে আসছেন। এসব জমির প্রিন্ট পর্চা ও খাজনাদি পরিশোধ করা হয়েছে। এছাড়া আরও খরিদকৃত সাড়ে ৯৯ শতক জমি তাদের দখলে আছে। ৯৯ শতক জমি ভ্রমাত্মকভাবে উদাপদ মন্ডলের নামে রেকর্ড হলে ল্যান্ড সার্ভে আদালতে মামলা করা হয়েছে। পূর্বে ধান চাষ করা হতো, পরে মৎস্য ঘের শুরু হলে আমরা জমি হারিতে ডিড করে দেই। ২০১২ সালে উমাপদ মন্ডল আওয়ামী লীগ নেতাদের সাথে সুসম্পর্ক স্থাপন করে জোর পূর্বক আমাদের মৎস্য ঘের দখল করে নেয়। তাদেরকে প্রতিরোধ করতে না পেরে আমরা আশাশুনি থানায় লিখিত অভিযোগ করি। থানায় বসাবসি হলেও আওয়ামী লীগের প্রভাবশালী নেতার মোবাইল পেয়ে শালিস পন্ড করে দেয়া হয় এবং পুলিশের পক্ষে কিছু করা সম্ভব নয় জানিয়ে দেয়া হয়। নানাবিধ হুমকির কাছে নতী স্বীকার করে আমরা নীরবে বসে থাকতে বাধ্য হই। ৫ আগস্টের পর আমরা জমি জবর দখলের প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করলে উভয় পক্ষ ও তাদের স্বাক্ষী-সহযোগিদের নিয়ে সালিসী বৈঠক হয়। শালিসে উভয় পক্ষের কাগজপত্র দেখে প্রমাণিত হয় আমার কাগজপত্র বৈধ। তখন জমি ছেড়ে দিতে সিদ্ধান্ত দেয়া হলে আমরা জমির দখল ফিরে পাই। এরপর জনৈক একলাছুর রহমানের কাছে উপযুক্ত বাজার দরে হারির বিনিময়ে ডিড সম্পাদন করে তার কাছে দখল হস্তান্তর করি। বিগত দুই বছর একলাছুর শান্তিপূর্ণভাবে ঘেরে মৎস্য চাষ করে আসছেন। আমরা নিয়মিত হারির টাকা পেয়ে খুশি আছি। স¤প্রতি উমাপদ মন্ডল ডিড গ্রহিতাকে নানাভাবে বাজে কথা বলছে ও শান্তিভঙ্গের চেষ্টা করছে বলে অভিযোগ পেয়েছি। আমরা বৈধ কাগজপত্রের বলে দীর্ঘকালের দখলীয় জমি নিয়ে অশান্তি কামনা করিনা। আইন আদালত ও জনসাধারণ আমাদের পক্ষে থাকবে এবিশ্বাস সবসময় আমাদের আছে।
জমির ডিড গ্রহিতা একলাছুর রহমান বলেন, আমি উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক। আমি গত দু’বছর তারক চন্দ্র সরকার দিং এর নিকট থেকে ডিড নিয়ে ডাসেরআটি মৌজায় শান্তিপূর্ণ ভাবে মাছ চাষ করে আসছি। আওয়ামী লীগ সরকারের দোসররা চক্রান্ত সৃষ্টি করে আমাকে হয়রানী ও সম্মান হানির জন্য মিথ্যা অভিযোগ করে আসছে। তারা বলছে আমি বিএনপি করি তাই জোর করে দখল করছি। প্রধানমন্ত্রী ও দলের হাই কমান্ডের কাছে আমাদের আকুল আবেদন অভিযোগের সঠিক তদন্ত করে কাগজপত্র দেখে সুষ্ঠু বিচার করুন। দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোর দাবি জানাচ্ছি। এব্যাপারে বক্তব্য নিতে উমাপদ মন্ডলের সাথে বারবার যোগাযোগ করা হলেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

প্রিন্ট

আরও সংবাদ