খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

ডুমুরিয়ার গোলাপদহে ১৮তম অষ্ট প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৪১ এ.এম | ৩১ মার্চ ২০২৬


ডুমুরিয়ার গোলাপদহে ১৮তম অষ্ট প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার রাত ৯টায় গৌড় পতাকা উত্তোলন প্রদীপ প্রজ্বলন ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে উদ্বোধন করেন খুলনা জেলা পূজা উদ্যাপন ফ্রন্ট ও মতুয়া ভাজন সমাজ ঐক্যজোট আহবায়ক নিত্যানন্দ মন্ডল। 
গোলাপদহা, চ্যাংমারি, সুন্দরবুনিয়া, কুড়েঘাটা ও পুঁটিমারি এলাকার ভোক্তাদের উদ্যোগে আয়োজিত গোলাপদাহ দুর্গা মন্দির চত্বরে অনুষ্ঠানে সভাপতি করেন যজ্ঞ কমিটির সভাপতি সুবোধ কুমার মন্ডল। সাধারণ সম্পাদক শংকর প্রসাদ মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণপদ মন্ডল, স্বপন দেবনাথ, শহিদ খান, প্রশান্ত জোয়াদ্দার, দিলীপ গাইন, বিল্পব মন্ডল, বিবেক চন্দ্র মন্ডল, কমলেশ মন্ডল, শিক্ষক শিশির মন্ডল, প্রজিত কুমার, তুষার বিশ্বাস।  
দেশ মাতৃকা ও বিশ্বজনীনর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় ১৮তম বার্ষিক অখন্ড শ্রীশ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করা হয়।

 

প্রিন্ট

আরও সংবাদ