খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

জেলা পর্যায়ে কৃষি ক্ষেত্রে নারীর অধিকার বিষয়ক এ্যাডভোকেসি কর্মশালা

নিজস্ব প্রতিবেদক |
১২:৪৩ এ.এম | ৩১ মার্চ ২০২৬


জেলা পর্যায়ে কৃষি ক্ষেত্রে নারীর অধিকার ও বাজার ব্যবস্থায় নারীদের অন্তর্ভুক্তি জোরদার করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ এ্যাডভোকেসি কর্মশালা প্রেরণা ও সিএনআরএস-এর যৌথ আয়োজনে গতকাল সোমবার খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নুরুল হাই মোহাম্মদ আনাছ। স্বাগত বক্তৃতা করেন প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী এবং কর্মশালায় কী-নোট উপস্থাপন করেন সিএনআরএস’র নির্বাহী পরিচালক ড. এম মোখলেছুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম বদিউউজামান এবং একুশে টেলিভিশন এর খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর।
এছাড়াও দাকোপ ও কয়রা উপজেলা থেকে আগত সরকারি- বেসরকারি প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালায় মাঠ পর্যায়ের অভিজ্ঞতার আলোকে কৃষি ক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিতকরণ, বাজার ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং ন্যায্য মূল্যপ্রাপ্তির সুযোগ স¤প্রসারণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নকে টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে উলে­খ করেন। প্রেরণা, সিএনআরএস-এর সহযোগিতায় ২০২৫ সাল থেকে ই৪জখ প্রকল্পের আওতায় নারীদের কৃষিতে সম্পৃক্ততা বৃদ্ধি, বাজারে প্রবেশাধিকার নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকায়ন উন্নয়নে কাজ করে যাচ্ছে। কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহŸান জানান।

প্রিন্ট

আরও সংবাদ