খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

আমেরিকার সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে কমিউনিস্ট পার্টির সমাবেশ

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৩ এ.এম | ৩১ মার্চ ২০২৬


অন্তর্বর্তী সরকার কর্তৃক গত ১৩ ফেব্র“য়ারি আমেরিকার সাথে সম্পাদিত দেশ বিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির আহŸানে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসাবে সোমবার নগরীর পিকচার প্যালেস মোড়ে সমাবেশ জেলা সভাপতি এস এ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি ডাঃ মনোজ দাস, জেলা সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, মহানগর সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুতপা বেদজ্ঞ, আব্দুল হালিম, জেলা কমিটির সদস্য মিজানুর রহমান বাবু।
জেলা কমিটির সদস্য এস এম চন্দনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর সভাপতি এইচ এম এম শাহাদাৎ, জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য এড. চিত্তরঞ্জন গোলদার, কমরেড গাজী আফজাল হোসেন, মহানগর সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, জেলা কমিটির সদস্য সুখেন রায়, এড. প্রশান্ত মন্ডল, এড. প্রীতিষ মন্ডল প্রমুখ। 
সভায় বক্তারা বলেন, একটি অনির্বাচিত সরকার কোনো ভাবেই এই বাণিজ্য চুক্তি করতে পারে না। সংসদের পাশ কাটিয়ে জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিনদিন আগে তড়িঘড়ি করে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই চুক্তি সম্পাদন করা হয়েছে। যে চুক্তিতে দেশের স্বার্থ কোনো ভাবেই রক্ষা করা হয়নি। বাণিজ্য চুক্তির নামে যা হয়েছে শিল্প প্রতিষ্ঠান ধ্বংস হবে। বহুজাতিক কোম্পানিগুলোর সুবিধার জন্য এই করা হয়েছে। সাবেক বাণিজ্য উপদেষ্টা বলেছেন চুক্তির আগে বিএনপি ও জামাতের সাথে আলোচনা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম এ বিষয় তাদের পক্ষ থেকে কেউ কোন কথা বলছেন না। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে দেশ বিরোধী এই অসম বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। সমবেশ থেকে ঘোষণা করা হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে আগামী ৬ এপ্রিল খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ৭ থেকে ১৩ এপ্রিল উপজেলা ও থানায় সমাবেশ, মিছিল, হাটসভা, পথসভা অনুষ্ঠিত হবে।

 

প্রিন্ট

আরও সংবাদ