খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

পাপুলের পিতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৪ এ.এম | ৩১ মার্চ ২০২৬


সাবেক ছাত্রনেতা এবং শহিদ সোহরাওয়ার্দী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জিয়াউর রহমান পাপুলের পিতা শেখ মোঃ মিজানুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর বানরগাতির নিজ বাসভবনে এ দোয়ার আয়োজন করা হয়।
মরহুম মিজানুর রহমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক ছিলেন। তিনি ইসলাম ধর্মের একজন ধর্ম প্রচারক হিসাবে কাজ করতেন। এ এলাকায় তার অনেক অনুসারী এবং ভক্তবৃন্দ রয়েছে। তারা এ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন আনো, বিল­াহ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তারেক সাইফুল­াহ, নগর বিএনপি নেতা শেখ জামাল উদ্দিন, সাবেক ভিপি জাহাঙ্গীর, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সদস্য শাহিন খান প্রমুখ।
অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

প্রিন্ট

আরও সংবাদ