খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

তেল মজুদ ও বেশি দামে বিক্রি

সাতক্ষীরায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা ও দুই মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪৮ এ.এম | ৩১ মার্চ ২০২৬


সাতক্ষীরায় অবৈভাবে জ্বালানি তেল (পেট্রোল) মজুদ করে ৩০০ টাকা লিটার দরে বিক্রি করার অভিযোগে আনোয়ার হোসেন ওরফে খোকন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার  শহরের পলাশপোল এলাকার মেসার্স এবিখান প্রেট্রোল পাম্পের পিছন থেকে তাকে আটক করে এই অর্থদণ্ড ও সাজা প্রদান করা হয়।
জানা যায় আনোয়ার হোসেন ওরফে খোকন পেট্রোল পাম্প থেকে ড্রাম ও বোতলে করে তেল নিয়ে পাম্পের পিছনে বসে গোপনে ৩০০ টাকা লিটার দরে বিক্রি করছিল। জ্বালানি সংকটের সুযোগ নিয়ে সে অধিক মুনাফা লাভের আশায় ক্রেতাদের জিম্মি করে প্রায় আড়াই গুন বেশি দামে এই তেল বিক্রি করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে সোমবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে ড্রামে ও বোতলে ভর্তি বিপুল পরিমাণ পেট্রোলসহ হাতেনাতে আনোয়ার হোসেন ওরফে খোকনকে আটক করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শহরের পলাশপোল এলাকায় অবৈধভাবে তেল  মজুদ ও ৩০০ টাকা দরে প্রতি লিটার পেট্রোল বিক্রির অভিযোগে আনোয়ার হোসেন খোকনকে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৪ ও ২০ ধারা অনুযায়ী ৫০০০ টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযানকালীন সবাইকে সচেতন করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ