খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পূর্ণপ্যানেলে বিজয়ে অভিনন্দন খুলনা বিএনপিসহ বিভিন্ন সংগঠনের

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৯ এ.এম | ৩১ মার্চ ২০২৬


গণতন্ত্র সুরক্ষা, রাষ্ট্রের সর্বস্তরে সুশাসন পুনঃপ্রবর্তন ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের গঠনমূলক ভূমিকা অনিস্বীকার্য। পেশাদার আইনজীবীদের মর্যাদাপূর্ণ সংগঠন খুলনা জেলা আইনজীবী সমিতিকে অনিয়ম-দুর্নীতি ও সীমাহীন লুটপাট এবং দীর্ঘদিন জবর দখলের মধ্যদিয়ে গৌরবোজ্জ্বল ইতিহাস ¤øান করেছিল। সেই গ্লানি ঘুচিয়ে গত রোববার (২৯ মার্চ) জেলা আইনজীবী সমিতি খুলনার কার্যনির্বাহী কমিটির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত পরিষদকে পূর্ণ প্যানেলে নির্বাচিত করায় পেশাদার আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। গতকাল সোমবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার মনোনীত বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, গেল ১৭ বছর দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে নানাভাবে জনগনের আইনগত অধিকার ভুলুণ্ঠিত হয়েছে। ন্যায্য অধিকার বঞ্চিত হয়েছেন খুলনাবাসীও। জাতীয় সংবিধানের রক্ষাকবচ খ্যাত বিজ্ঞ আইনজীবীরাই ছিলেন খুলনার আদালত অঙ্গণে কোণঠাসা। বিভিন্ন ভাবে অপেশাদার দখলদার লুটেরাদের হাতে লাঞ্ছিত হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবীবৃন্দ। পথিতযশা আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞদের পদচারণায় মুখর ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতির পরিচালনা দায়িত্বভার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার মনোনীত প্যানেলকে বিপুল ভোটে নিরঙ্কুশ বিজয় উপহার দেওয়ায় যোগ্য নেতৃত্ব নির্বাচিত হয়েছে। পেশাদার সকল আইনজীবীর অধিকার সুরক্ষা ও সেবাগ্রহীতা জনগনের আইনী সহায়তা প্রদানে নবনির্বাচিত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিবৃতিতে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগর লবি, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন এবং জেলা সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।
জিয়া পরিষদ : খুলনা জেলা আইনজীবি সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত এড. মোল্যা মাসুম রশিদ সভাপতি এবং নগর জিয়া পরিষদের সভাপতি এড. মশিউর রহমান নান্নু সাধারণ সম্পাদকসহ তাদের নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েরছেন খুলনা জেলা ও মহানগর জিয়া পরিষদের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ, সাবেক ডিন প্রফেসর ড. মোস্তাফিজার রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মুন্সি শফিকুল আলম, সাংবাদিক মোঃ রুহুল আমীন, মোঃ হাফিজুর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক আশরাফুল ইসলাম নূর, কাজী ফেরদাউস বাবু, মোঃ মনজুর রহমান, মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মনিরুল হক, মোঃ জাকির হোসেন, মোঃ হাবিবুর রহমান, অধ্যাপক মুনিবুর রহমান, অধ্যাপক জাকির হোসেন, মোঃ মেশকাত হোসেন, অধ্যাপক মফিজুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, অধ্যাপক খায়রুল ইসলাম, অধ্যাপক রবিউল ইসলাম রবি, অধ্যাপক মোস্তফা মাহমুদ মুকুল, অধ্যাপক মঈনউদ্দিন, ওসমান গনি, এড. মারুফ আহমেদ, এড. রফিকুল ইসলাম, এড. মাহাবুবুর রহমান, মোঃ রবিউল ইসলাম, মোঃ আবুল বাসার, খোরশেদ আলম, জায়েদ আলম, মোঃ নাসির উদ্দিন, মোঃ জাহিদ হোসেন, মোঃ আসাদুজ্জামান, এড. মাসুদ, মোঃ মাহমুদুল হাসান, আলমগীর সিদ্দিকী, ডুমুরিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হালদার, ফুলতলা উপজেলা জিয়া পরিষদের সভাপতি শেখ মোঃ আবু সাঈদ কবির, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক নুরুল হক খোকন প্রমুখ।
খুলনা বিশ^বিদ্যালয়ের অফিসারদের সংগঠন বন্ধন : অনুরূপ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন এস এম মোহাম্মাদ আলী, শেখ শরাফত আলী, এস এম আবু সালেহ মোঃ পারভেজ, মোঃ আলী আকবর, মোঃ আতিয়ার রহমান, মোঃ সফিকুল ইসলাম, জাভেদ এলাহী, লাভলী খাতুন, আব্দুল্লাহ শাহানুর কবির অয়ন, মোঃ রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, এস আতিকুর রহমান, শেখ মোঃ আব্দুল্লাহ, মোঃ রবিউল ইসলাম, মোঃ মিজানুর রহমান খান মুকুল, শেখ আকতার হোসেন, শেখ আফছার উদ্দিন, মোঃ আকতারুজ্জামান, শামীম রহমান, নুরুজ্জামান মিথুন, মোঃ ইব্রাহিম খান, মোঃ আক্তারুজ্জামান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম জুয়েল, আলমগীর হাবিব সাগর, সরদার উ¯্রাফিল, লায়লা রুমঝুম, এস এম জাকির হোসেন, সাহারা বানু, শামীম আলম, মাওলানা গুলজার হোসেন, মোঃ আব্দুর রব, মোঃ ইব্রাহিম খান, মোঃ জসিম উদ্দিন, মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ। 
বৃহত্তর আমরা খুলনাবাসী: অনুরূপ অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন. সহ-সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ আঃ সালাম, মোঃ জামাল মোড়ল. মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, এডঃ কাজী আমিনুল ইসলাম মিঠু. মোঃ কামরুল ইসলাম কামু, জি এম মহিউদ্দিন নিয়াজ আহমেদ তুহিন, সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, কাওসারী জাহান মঞ্জু, মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, তালুকদার মোঃ হেলালুজ্জামান, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, মোঃ সবুজুল ইসলাম, মোঃ খায়রুল আলম, মোঃ মনিরুজ্জামান মিলন, লিটন মিত্র, মোঃ মামুন অর রশিদ, মোঃ খায়রুজ্জামান শিপন, সৈয়দ বদিউজ্জামান বদু, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ রেজওয়ান হোসেন, মোঃ আবু বক্কার,  মোঃ আজমল হোসেন।

প্রিন্ট

আরও সংবাদ