খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

উন্নয়ন কমিটির সভায় সিদ্ধান্ত

খুলনার ১৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনা দিবস পালনে নানা কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৯ এ.এম | ৩১ মার্চ ২০২৬


খুলনা জেলা প্রতিষ্ঠার ১৪৪তম বার্ষিকী উপলক্ষে “খুলনা দিবস” পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। 
রোববার বেলা ১১টায় সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে মহাসচিব এড. হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনান্তে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আগামী ২৫ এপ্রিল (শনিবার) দিবসটি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দিনব্যাপী গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে স্মরণিকা প্রকাশ, সকাল ১০টায় শিববাড়ীর মোড়ে সমাবেশের মাধ্যমে শান্তির প্রতীক পায়রা উড়ানো, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন, বর্নাঢ্য শোভাযাত্রা, খুলনা মেজবানি, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। খুলনা দিবসসফল করার জন্য সভায় একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, সাংবাদিক অধ্যাপক মোঃ আবুল বাসার, মিজানুর রহমান বাবু, মোঃ খলিলুর রহমান, মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মোল্লা মারুফ রশীদ, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, প্রফেসর সেলিনা বুলবুল, শেখ আরিফ নেওয়াজ, শিক্ষা সম্পাদক বিশ্বাস জাফর আহমেদ, জিএম রেজাউল ইসলাম, রকিব উদ্দিন ফারাজী, প্রকৌশলী রফিকুল আলম সরদার, প্রকৌশলী সেলিমুল আজাদ, মোঃ ইলিয়াস মোল্লা, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ সফিকুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক শিকদার আব্দুল খালেক, এড. কুদরত ই খুদা, মোরশেদ উদ্দিন, এড. এস এম মারুফ আহমেদ ও মোস্তফা শরিফুল ইসলাম প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ