খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

সততা ও দায়িত্ব বোধেই গড়ে উঠবে কাঙিক্ষত বিশ্ববিদ্যালয় : কুয়েট ভিসি

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ৩১ মার্চ ২০২৬


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কুয়েটের কর্মচারীরা অতীতে যেমন তাকে সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও তেমনি সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
তিনি আরও বলেন, সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমেই একটি আদর্শ ও কাক্সিক্ষত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহŸান জানান তিনি। 
বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি ইতিবাচক ও কর্মমুখর পরিবেশ নিশ্চিত করা হবে। ভাইস-চ্যান্সেলর দায়িত্বশীলতা ও পেশাগত নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, সকলকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। 
তিনি বিশ্ববিদ্যালয়কে নিজের প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার আহŸান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় সরকারি নিয়ম-নীতি অনুযায়ী পরিচালিত হয় এবং এখানে কর্মরত সকলেই প্রজাতন্ত্রের কর্মচারী। চাকরি-সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, যেকোনো যৌক্তিক বিষয় তার অবগতিতে আনা হলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তবে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা দুর্নীতির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
মতবিনিময় সভায় উপস্থিত কর্মচারীবৃন্দ নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 
সভায় কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান বক্তৃতা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ