খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

ট্রাক টার্মিনালের দক্ষিণ পাশের খাল এবং গল্লামারী কসাইখানা পরিদর্শনে কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:০৫ এ.এম | ৩১ মার্চ ২০২৬


নগরীর সোনাডাঙ্গা মেইন রোডে অবস্থিত ‘রিহ্যাবিলাইটেশন ফর এক্সট্রাঅডিনারী চিলড্রেন এন্ড নিউরোডাইভার্স আন্ডারস্ট্যান্ডিং (রেনু)’ সেন্টার পরিদর্শন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। 
পরিদর্শনকালে আয়োজিত মুবিনিময় সভায় তিনি অটিজম শিশুদের নিয়ে কাজ করা ব্যক্তিদের সেরা মানবতাবাদী হিসেবে উল্লেখ করেন এবং এ প্রতিষ্ঠানের উন্নয়নে সম্ভব সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। একই সাথে বিভিন্ন দাতা ও সহযোগী সংস্থাকে এর সাথে সম্পৃক্ত করার চেষ্টা করা হবে বলে তিনি জানান। প্রতিষ্ঠানের চেয়ারম্যান দিবেন্দু দ্বীপ, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
এর আগে কেসিসি প্রশাসক ট্রাক টার্মিনালের দক্ষিণ পাশের খাল এবং গল্লামারী কসাইখানা সরেজমিন পরিদর্শন করেন। প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, আর্কিটেক্ট রেজবিনা খানম, ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দীন, সাবেক কাউন্সিলর মোঃ হাফিজুর রহমান মনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। 
 

প্রিন্ট

আরও সংবাদ