খুলনা | বুধবার | ০১ এপ্রিল ২০২৬ | ১৮ চৈত্র ১৪৩২

শ্যামনগর ফিলিং স্টেশনে সরকারি নির্দেশনায় তেল সরবরাহ

শ্যামনগর প্রতিনিধি |
১১:৩৯ পি.এম | ৩১ মার্চ ২০২৬


সাতক্ষীরার শ্যামনগর ফিলিং স্টেশনে সরকারি নির্দেশনা মেনে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করায় সকলের নিকট প্রশংসিত হয়েছে। মঙ্গলবার সরকারি নির্দেশনায় উপজেলার শ্যামনগর ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার, বিজিবি, পুলিশ ও ফিলিং স্টেশনের কর্মকর্তাদের সার্বিক উপস্থিতি ও সহযোগিতার সারিবদ্ধ মোটর সাইকেল, প্রাইভেটকার, বাস, ট্রাকসহ বিভিন্ন গাড়িতে তেল বিক্রি করা হয়।
তেল বিক্রয়কালে অনুসরণ করা হয় মোটরসাইকেলের জন্য ফুয়েল পাম্পের প্রবেশপথে বাঁশের ফেন্সিং, একসাথে একটি মোটরসাইকেল সেখানে প্রবেশ করতে পারে, ফুয়েল পাম্পে পুলিশের চেকপোস্ট স্থাপন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বদা মনিটরিং। পাশাপাশি “নো পেপারস, নো ফুয়েল, নো ডিএল, নো ফুয়েল, নো হেলমেট, নো ফুয়েল” নীতি অনুসারে মোটরসাইকেলে তেল দেয়া হয়। তবে গাড়ির রেজিষ্ট্রেশন নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স-এর যেকোন একটি থাকলেই তেল দেওয়া হয়। হেলমেটের ক্ষেত্রে জিরো টলারেন্স। এ ধরণের উদ্যোগে তেল ক্রেতারা কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন। 

প্রিন্ট

আরও সংবাদ