খুলনা | বুধবার | ০১ এপ্রিল ২০২৬ | ১৮ চৈত্র ১৪৩২

লাইসেন্স ছাড়াই উৎপাদন

সাতক্ষীরায় সরিষার তেল মিল মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪২ পি.এম | ৩১ মার্চ ২০২৬


সাতক্ষীরায় লাইসেন্স বিহীনভাবে সরিষার তেল উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি তেলের মিলে অভিযান চালিয়ে মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহেদ হোসেনের নেতৃত্বে সদর উপজেলার ঝাউডাঙা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে লাইসেন্স বিহীন অবস্থায় অবৈধভাবে একটি তেলের মিল পরিচালিত হচ্ছে এমন খবরের ভিত্তিতে সোমবার বিকালের সেখানে অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট তেল মিলটি দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই তেল উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এসময় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী দু’টি মামলায় মিল মালিককে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানের সময় মিল কর্তৃপক্ষকে ভবিষ্যতে বৈধ কাগজপত্র ছাড়া কোনো ধরণের উৎপাদন কার্যক্রম না চালানোর জন্য সতর্ক করা হয়। অভিযানকালে প্রশাসন বাজারে ভেজাল ও অবৈধ পণ্য উৎপাদন বন্ধে নিয়মিত তদারকি চালিয়ে যাওয়ার প্রতিশ্র“তি দিয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

 

প্রিন্ট

আরও সংবাদ