খুলনা | বুধবার | ০১ এপ্রিল ২০২৬ | ১৮ চৈত্র ১৪৩২

দাকোপে নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত

দাকোপ প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ৩১ মার্চ ২০২৬


দাকোপে বেসরকারি উন্নয়ন সংস্থা এএসডিডিডব্লিউ’র উদ্যোগে নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মূল প্রতিপাদ্য ছিল পানি ও লিঙ্গ সমতা। 
দিবসের কর্মসূচী অনুযায়ী সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার ফেস্টুন সহকারে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে চালনা বাজার প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এএসডিডি ডব্লিউ’র নির্বাহী পরিচালক লিপিকা রানী বৈরাগীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার বোরহান উদ্দিন মিঠু। 
“যেখানে পানি বহে, সেখানে সমতা জন্মায়” এই শ্লোগানে কর্মসূচীর আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন প্রজেক্ট অফিসার রিটু সরকার। বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক, সমাজ সেবা কর্মকর্তা প্রজিত রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল­াহ, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মোঃ আব্দুল­াহ আল মাহমুদ, উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ শেখ হাসিবুর রহমান, দাকোপ প্রেসক্লাবের সহ-সভাপতি আজগর হোসেন ছাব্বির, উপজেলা ফ্যাসিলিটেটর পরিমল কর্মকর, সাংবাদিক পারুল বেগম, ইউপি সদস্য স্বপ্না সরদার, নারী নেত্রী কাঞ্চন বিশ্বাস, রেবা বৈরাগী, শিবানী সরদার, দ্বীপ্তি বিশ্বাস এবং প্রকল্পের মনিটারিং অফিসার রায়মহন সরকার, কমিউনিটি ফ্যাসিলিটেটর অপূর্ব মন্ডল।

প্রিন্ট

আরও সংবাদ