খুলনা | বুধবার | ০১ এপ্রিল ২০২৬ | ১৮ চৈত্র ১৪৩২

সাতক্ষীরায় একসাথে প্রায় ৬ হাজার শিশুর জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪৪ পি.এম | ৩১ মার্চ ২০২৬


সাতক্ষীরায় এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে একসঙ্গে প্রায় ৬ হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলার যেসব শিশুদের পরিবারের পক্ষে কোন দিন জন্মদিন পালন করা সম্ভব হয় না কিংবা কখনো জন্মদিন পালন করা হয়নি, তাদের জন্য এই বিশেষ আয়োজন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে কেক কেটে শিশুদের জন্মদিন উদযাপন করা হয়। এ সময় মাঠজুড়ে আনন্দ-উচ্ছ¡াসে মেতে ওঠে শিশুরা। অনেক শিশুর জন্য এটিই ছিল জীবনের প্রথম জন্মদিন উদযাপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। এ সময় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, খাতা, কলম, মাটির ব্যাংক, ছাতা প্রভৃতি বিতরণ করা হয়।

 

প্রিন্ট

আরও সংবাদ