খুলনা | বুধবার | ০১ এপ্রিল ২০২৬ | ১৮ চৈত্র ১৪৩২

কেশবপুরে চেতনানাশক স্প্রে করে শিক্ষকের বাড়িতে চুরি

কেশবপুর প্রতিনিধি |
১১:৪৪ পি.এম | ৩১ মার্চ ২০২৬


কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক আব্দুল জলিলের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বড়েঙ্গা গ্রামে ওই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, অজ্ঞাত চোরেরা গভীর রাতে চেতনা নাশক স্প্রে  করে প্রভাষক আব্দুল জলিলের পরিবারের সকলকে অজ্ঞান করে। পরে ছেলে তানভীর সিদ্দিকী রাব্বির ঘরের জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে নগদ ২ লাখ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। 
তানভীর সিদ্দীকি রাব্বি জানান, অজ্ঞাত চোরেরা চেতনানাশক স্প্রে  করে সকলকে অজ্ঞান করে ঘরের জানালার গ্রীল কেটে নগদ টাকাসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসমত আলী বলেন, থানায় অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ