খুলনা | বুধবার | ০১ এপ্রিল ২০২৬ | ১৮ চৈত্র ১৪৩২

কেকেবিএইউ’র মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:০৪ এ.এম | ০১ এপ্রিল ২০২৬


খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় (কেকেবিএইউ) এর ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের ফল-২০২৪ সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী রৌফান আরা মুমুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান।
তিনি বলেন, অপ্রত্যাশিত এ ধরনের মৃত্যু বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অনুরুপ এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কমনা করেন।

প্রিন্ট

আরও সংবাদ