খুলনা | শুক্রবার | ০৩ এপ্রিল ২০২৬ | ১৯ চৈত্র ১৪৩২

‘সারা বছরই রিটার্ন জমা দিতে পারবে করদাতারা’

খবর প্রতিবেদন |
০১:০৭ এ.এম | ০১ এপ্রিল ২০২৬


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, “এখন থেকে সারা বছরই আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। তবে যেসব করদাতা আগে রিটার্ন জমা দিবেন তারা বিশেষ সুবিধা পাবেন।” মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, “আয়কর রিটার্ন জমা দেওয়ার বিষয়টি চার ধাপে ভাগ করা হবে।”
এছাড়া, চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা পূরণের আশা রয়েছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, “আগামী তিন মাসে রাজস্ব আদায় বাড়ানোর পরিকল্পনা চলছে।”
প্রতি বছর জুন শেষে পরবর্তী নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়ম রয়েছে। চলতি বছর সময় বৃদ্ধি করায় ৩১ মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন দেওয়া গেছে।
 

প্রিন্ট

আরও সংবাদ