খুলনা | বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ১৯ চৈত্র ১৪৩২

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স শুরু

খবর প্রতিবেদন |
০১:১৫ এ.এম | ০২ এপ্রিল ২০২৬


আনুষ্ঠানিকভাবে ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় ৩ মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তা, ই-লার্নিং এ্যান্ড আর্নিং লিমিটেডের প্রতিনিধি এবং অনলাইনে প্রায় পাঁচ হাজার প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের কার্যক্রম ও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ কর্মসংস্থানে ভূমিকা রাখবে। সচিব মোঃ মাহবুব-উল-আলম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও আয়ের সুযোগ তৈরি হচ্ছে। ই-লার্নিং এ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষ করা ২ জন প্রশিক্ষণার্থী তাদের  বৈদেশিক মুদ্রা উপার্জন ও উদ্যোক্তা হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন। নতুন ব্যাচে ভর্তি হওয়া দুইজন প্রশিক্ষণার্থী তাদের প্রত্যাশার কথা জানান।
 

প্রিন্ট

আরও সংবাদ