খুলনা | বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ১৯ চৈত্র ১৪৩২

‘কৃষক ও নারীরা নিশ্চয়ই কার্ডের টাকা বিদেশে পাচার করবেন না’ ‎

খবর প্রতিবেদন |
০১:৩৯ এ.এম | ০২ এপ্রিল ২০২৬


‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এ ব্যয় হওয়া অর্থের কারণে ‘মূল্যস্ফীতি’ ঘটলে সে বিষয়ে কোনো পরিকল্পনা আছে কি না, বিরোধী দলের সংসদ সদস্যের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না (কৃষক ও ফ্যামিলি কার্ড) যে মূল্যস্ফীতি হবে। কাজেই, মূল্যস্ফীতি হবে না, বরং এই টাকা আমরা যাদের দেব, সেইসব কৃষক ও নারী নিশ্চয়ই সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে পাচার করবেন না। এই টাকা স্থানীয় অর্থনীতিতে ব্যয় হবে। এতে করে লোকাল অর্থনীতিতে বিনিয়োগ হয়ে অর্থনীতি আরও শক্তিশালী হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে।’
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন তারেক রহমান। সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন তাঁর সম্পূরক প্রশ্নে জানতে চান, ‘কত ব্যক্তি ও পরিবারকে কার্ড প্রদান করা হবে? এতে কত বাজেট বরাদ্দ হবে? এটা বাস্তবায়ন করতে গিয়ে মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতির মতো পরিস্থিতি তৈরি হলে সে ক্ষেত্রে সরকারের পরিকল্পনা কী হবে?’
 

প্রিন্ট

আরও সংবাদ