খুলনা | রবিবার | ৩১ মে ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আশাশুনিতে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ১

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ০২ এপ্রিল ২০২৬


আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ একজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার এএসআই সেলিম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাকতাড়া কালিবাড়ী রেডিয়েন্স ক্লাব এলাকা থেকে বকচর গ্রামের আঃ কুদ্দুছ সরদারের ছেলে ইসমাইল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা ও ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

প্রিন্ট

আরও সংবাদ