খুলনা | শনিবার | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩

রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের মতবিনিময় সভা

রূপসা প্রতিনিধি |
১১:৫৪ পি.এম | ০২ এপ্রিল ২০২৬


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনা জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদ রূপসার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় আইচগাতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুগিহাটি এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি নেতা বাবলু মোড়ল। উপস্থিত ছিলেন  খুলনা জেলা বিএনপি’র সদস্য শেখ আনিচুর রহমান, বিএনপি  নেতা সাইফুল ইসলাম শামীম, মনিরুল ইসলাম, মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে তিনি রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ডোমরা ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শেখ মোসলেম উদ্দিনের জানাজা নামাজে অংশগ্রহণ করেন। জানাজা শেষে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 

প্রিন্ট

আরও সংবাদ