খুলনা | শুক্রবার | ০৩ এপ্রিল ২০২৬ | ১৯ চৈত্র ১৪৩২

বাগেরহাটে অনূর্ধ্ব-১৫ ফুটবল, সাঁতার ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক |
১২:০৮ এ.এম | ০৩ এপ্রিল ২০২৬


বাগেরহাট জেলা ক্রীড়া অফিস-এর আয়োজনে মাসব্যাপী অনূর্ধ্ব -১৫ ফুটবল,  সাঁতার ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।  জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন প্রধান অতিথি এবং পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম ও উপ-পরিচালক জেলা তথ্য অফিস মাঈনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  মোট তিনটি প্রশিক্ষণে ১২০ জন ক্ষুদে খেলোয়াড় অংশ নিবে। এছাড়া ২০-২২ মার্চ ২০২৬ নেপালে অনুষ্ঠিত নেকোস আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় বাগেরহাটের মেয়ে ফাবিহা বুশরা স্বর্ণপদকসহ টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় তাকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বাগেরহাট এর পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক,  বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কোচবৃন্দ।

 

প্রিন্ট

আরও সংবাদ