খুলনা | বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

কেসিসির দুই কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৩ এ.এম | ০৩ এপ্রিল ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রশাসক হিসেবে যোগদানের পর একটা টীম নিয়ে কাজ শুরু করেছিলাম। সেই টীম থেকে আজ দু’জন চলে যাচ্ছেন যা আমাদের জন্য বিষাদের। 
গতকাল বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে সদ্য বিদায়ী সচিব আরিফুল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনুর জাহানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
অনুষ্ঠানে প্রশাসক কেসিসিকে সম্পূর্ণ সেবামূলক একটি প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে আরো বলেন, এ প্রতিষ্ঠানের সব কাজ মানুষের কল্যাণে নিবেদিত। সে কারণে প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে তিনি মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার আহবান জানান। তিনি বিদায়ী কর্মকতাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। 
কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের সাথে কাজ করার স্মৃতিচারণ করে বক্তৃতা করেন বাজেট কাম একাউন্টস অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, ভেটেরিনারী অফিসার ড. পেরু গোপাল বিশ^াস, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ সেলিমুল আজাদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার (বাণিজ্য) খান হাবিবুর রহমান, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার ও সহকারী কর নির্ধারক মোঃ নাজমুল হক মুকুল। অনুষ্ঠান পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ। কেসিসি’র বিভাগ ও শাখা প্রধানগণসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কেসিসিতে নিজ নিজ কাজের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন বিদায়ী সচিব আরিফুল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনুর জাহান। কেসিসি প্রশাসক বিদায়ী কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। 
এর আগে দুপুরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বিভাগীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ