খুলনা | শনিবার | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩

ফুলতলায় অনার্স পড়ুয়া ছাত্রের রহস্যজনক আত্মহত্যা

ফুলতলা প্রতিনিধি |
১২:৫৩ এ.এম | ০৩ এপ্রিল ২০২৬


ফুলতলার বুড়িয়ারডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে অনার্স পড়–য়া ছাত্র আরমান শেখ (২২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আকবার শেখের পুত্র। 
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বিএল কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আরমান শেখ বুধবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে দরজা বন্ধ করে। বৃহস্পতিবার সকালে ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের লোকেরা দরজা ভেঙে ভিতরে ঢুকে আড়ার সাথে গামছা পেচিয়ে গলায় ফাঁস লাগা লাশ দেখতে পায়। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার, সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে রহস্যজনক আত্মহত্যার কারণ জানা যায়নি।      

 

প্রিন্ট

আরও সংবাদ