খুলনা | শুক্রবার | ০৩ এপ্রিল ২০২৬ | ১৯ চৈত্র ১৪৩২

হাদি হত্যা মামলায় তিন আসামির ফের ১৪ দিনের রিমান্ডে

খবর প্রতিবেদন |
০১:৫৫ এ.এম | ০৩ এপ্রিল ২০২৬


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাতি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, তার সহযোগী আলমগীর হোসেন এবং অভিযুক্তদের দেশ ছেড়ে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাকে ফের ১৪ দিনের জেল রিমান্ডের নির্দেশ দিয়েছে কলকাতার আদালত। বৃহস্পতিবার ১৪ দিনের রিমান্ড শেষে তাদের কলকাতার বিধাননগর মহকুমা আদালতে ভার্চুয়ালি হাজির করা হয়।
কলকাতায় চলমান অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত মামলায় এদিন এসটিএফ তিন আসামির বিরুদ্ধে প্রাসঙ্গিক নথি পেশ করে। তবে মূল দুই অভিযুক্ত দিল্লিতে পৃথক ইউএপিএ মামলায় এনআইএর হেফাজতে থাকায় বৃহস্পতিবার কাউকেই সরাসরি আদালতে হাজির করা হয়নি।
তিন আসামির মধ্যে ফিলিপ সাংমাকে দমদম সেন্ট্রাল জেল থেকে এবং ফয়সাল ও আলমগীরকে দিল্লিতে এনআইএর হেফাজত থেকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। এরপর বিচারক আগামী ১৬ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
প্রসঙ্গত, গত ২২ মার্চ পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে তোলা হয়। পরে আদালতের অনুমতিতে ২৩ মার্চ ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) জিজ্ঞাসাবাদের জন্য তাদের দিল্লিতে নিয়ে যায়। এরপর থেকে তারা দিল্লিতেই রয়েছেন।
 

প্রিন্ট

আরও সংবাদ