খুলনা | শুক্রবার | ০৩ এপ্রিল ২০২৬ | ১৯ চৈত্র ১৪৩২

২২ জেলায় বইছে তাপপ্রবাহ, থাকতে পারে ৪ এপ্রিল পর্যন্ত

খবর প্রতিবেদন |
০১:৫৬ এ.এম | ০৩ এপ্রিল ২০২৬


দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী ৪ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ ও নীলফামারী জেলা এবং রাজশাহী ও খুলনা বিভাগের ১৮ জেলাসহ ২২ জেলার ওপর দিয়ে এ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও বিস্তার লাভ করতে পারে।
এছাড়া শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। এর ফলে তাপপ্রবাহ দেশের অন্যান্য অঞ্চলে বিস্তার লাভ করতে পারে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

প্রিন্ট

আরও সংবাদ