খুলনা | বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর চার বিশেষ সহকারী নিয়োগ

খবর প্রতিবেদন |
০২:০৭ এ.এম | ০৩ এপ্রিল ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমানের চার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দু’জন এবং একজন সচিব ও আরেকজন গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন।
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া দু’জনের মধ্যে সাবেক আমলা বিজন কান্তি সরকারকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীবিষয়ক এবং তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান রুলস অব বিজনেস অনুযায়ী এই দু’জনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ ও দায়িত্ব দিয়েছেন। বৃহস্পতিবার (মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এছাড়া মোঃ শাকিরুল ইসলাম খানকে সচিব পদমর্যাদা দিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক এবং মোঃ সাইয়েদ বিন আব্দুল্লাহকে গ্রেড-২ পদমর্যাদা দিয়ে যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

 

প্রিন্ট

আরও সংবাদ