খুলনা | সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩

বটিয়াঘাটায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বটিয়াঘাটা প্রতিনিধি |
০২:২১ এ.এম | ০৩ এপ্রিল ২০২৬


বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোঃ আল আমিন (৩৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে বটিয়াঘাটা বিএম টেকনিক্যাল কলেজের নির্মাণাধীন দোতলা ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, যশোর জেলার নাভারণ থানার গাড়িপাড়ান এলাকার বাসিন্দা আব্দুল মাজেদের ছেলে আল আমিন ভবনের দ্বিতীয় তলায় নির্মাণ কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

প্রিন্ট

আরও সংবাদ