খুলনা | মঙ্গলবার | ১৬ জুন ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩

গ্রেফতার ৩, ইয়াবা উদ্ধার

ফুলতলায় মাদক বিক্রেতাদের হামলায় ৪ পুলিশ আহত

ফুলতলা প্রতিনিধি |
০২:২২ এ.এম | ০৩ এপ্রিল ২০২৬


মাদক বিরোধী অভিযানকালে মাদক ব্যবসায়ী ও সেবীদের হামলায় দুই নারী কনস্টেবলসহ ৪ পুলিশ আহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩ আসামিকে গ্রেফতার এবং ৩১ পিস ইয়াবা উদ্ধার করে। ঘটনাটি ঘটে বুধবার রাত ৮টায় ফুলতলার দামোদর কলোনী পাড়ায়। 
পুলিশ জানায় মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দামোদর কলোনী পাড়ার মৃত ওমর আলীর বাড়ি ও ফার্মে অভিযান চালিয়ে ৩/৪ জন মাদকসেবী ও বিক্রেতাকে ধরে ফেলে। এ সময় অপর মাদকসেবী ও ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়। তাদের হামলায় ওসি (তদন্ত) মোঃ শরিফুল ইসলাম, এস আই শফিউজ্জামান, নারী কনস্টেবল রোজিনা মুন্নী ও রহিমা খাতুন আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার এবং মৃত ওমর আলীর পুত্র তাইজুল ইসলাম রনি (৩৪), মিন্টুর মোল্লার স্ত্রী মুসলিমা বেগম ও মৃত আবজাল হোসেনের স্ত্রী রাখি বেগম (৩৮) কে গ্রেফতার এবং তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যপারে এসআই শফিউজ্জামান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। গ্রেফতার ৩ আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ