খুলনা | শনিবার | ০৪ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২

রূপসা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের নির্বাচনী সভা

রূপসা প্রতিনিধি |
১১:৪০ পি.এম | ০৩ এপ্রিল ২০২৬


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনা জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদ রূপসার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী সভা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি শুক্রবার বিকালে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর ৭নং ওয়ার্ডে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপি’র সদস্য নাজমুস সাকিব পিন্টু। 
দুলাল মেম্বারের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম, বিএনপি নেতা মোল্যা মেজবাউল ইসলাম, রাসেল আহম্মেদ রিপন, হাসান গাজী, শেখ মাসুদুর রহমান, আবুল হাসান, মেহেবুব, দেলোয়ার, হারুন, মামুন, হায়দার প্রমুখ। এরপর তিনি রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া সাহাপাড়ায় অনুষ্ঠিত মহানামযজ্ঞানুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, মোল্যা মেজাবাউল ইসলাম, মাসুদুর রহমান, মুশফিকুর রহমান সুমন, ইকলাছ হোসেন মোড়ল, বলরাম নন্দী, হাসিবুর রহমান, সাদ্দাম হোসেন প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ