খুলনা | শনিবার | ০৪ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২

রূপসা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর মতবিনিময়

রূপসা প্রতিনিধি |
১১:৪১ পি.এম | ০৩ এপ্রিল ২০২৬


আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহক্ষায়ক আতাউর রহমান রনু।    গতকাল শুক্রবার বিকেলে আইচগাতী ইউনিয়নের রাজাপুরের ভ্রাতৃমঞ্চ সংঘে এ মতবিনিময় সভার আয়োজন করে রূপসা উপজেলা ও আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রুনু। সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশাররফ শিকদার এবং সঞ্চালনা করেন আইচগাতী ইউনিয়ন আহবায়ক রাজু মলি­ক। সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ শেখ আলী আসগর খুলনা জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক গোলাম মোস্তফা তুহিন,  জেলা তাঁতী দলের আহবায়ক শহিদুল ইসলাম লিটন তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মোঃ রয়েল, বিএনপি নেতা আলতাফ মোল­া, আব্দুর রহমান, আজিজুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ, সবুর রাজিব, স্কেন্দার, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহাঙ্গীর লস্কর, রবিউল ইসলাম, বিএনপি নেতা শাকিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব, নিয়াম মলি­ক, শিহাবুল ইসলাম সিহাব, ফারুক, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান, ইমতিয়াজ আলী সুজন, রনি জম্মাদার, রবিউল ইসলাম রবি, ওয়াদুদ হোসেন, রনি, আবদুল­াহ জমাদ্দার, আজিজুল শেখ, সংগ্রাম মাতবর, রাতুল ঢালী, মানিক হাওলাদার, সুমন হাওলাদার, সাদ্দাম মোল­া, আমির হামজা ফিরোজ, ফাহিম ভূঁইয়া, ইমরান, রনি, ইমন, মুক্তদির প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ