খুলনা | শনিবার | ০৪ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২

মহানাম যজ্ঞানুষ্ঠানে বিএনপি নেতা টুকুর শুভেচ্ছা উপহার প্রদান

রূপসা প্রতিনিধি |
১১:৪১ পি.এম | ০৩ এপ্রিল ২০২৬


আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জিএম কামরুজ্জামান টুকুর পক্ষ থেকে টিএসবি ইউনিয়নের কাজদিয়া সাহাপাড়ায় অনুষ্ঠিত মহানামযজ্ঞানুষ্ঠানে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে এই শুভেচ্ছা উপহার তুলে দেন। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ মাহমুদ আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মুন্না সরদার, বিএনপি নেতা কামরুজ্জামান নান্টু, শাহিনুর রহমান, আসাদ পাইক, মহিলাদল নেত্রী শরিফা ইয়াসমিন, নিজামউদ্দিন শেখ, ওয়াহিদুজ্জামান চঞ্চল, ইসরাইল বাবু, জিএম হিরোক, ইমরান শেখ, আবুল কাশেম, সুজন শেখ, সোহেল, ইমরান প্রমুখ।

 

প্রিন্ট

আরও সংবাদ