খুলনা | শনিবার | ০৪ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২

রূপসার নৈহাটী বায়তুন নূর জামে মসজিদ কমিটির ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক |
১১:৫৪ পি.এম | ০৩ এপ্রিল ২০২৬


রূপসার নৈহাটী বায়তুন নূর জামে মসজিদ কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ এশা মসজিদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিদ কমিটির সভাপতি আইনজীবী এসএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন মসজিদের ইমাম ও খতীব মাওলানা তৌহিদুল ইসলাম কচি, বর্ণমালা ইসলামিয়া শিক্ষালয় পরিচালক আব্দুল­াহ আত-তাহসীন, আব্দুস সোবহাব খান, মহিদুর রহমান সোহান, মোঃ রাকিব, মোঃ লিখন, মোঃ আসলাম, মোঃ শিবলি, মোঃ ইউসুফ, মোঃ রুহান, মোঃ রোমান, মোঃ সিয়াম, আব্দুর রহিম, মোঃ তামিম, মোঃ মাফুজ, মোঃ সাকিব, মোঃ আবিদা প্রমুখ।

 

প্রিন্ট

আরও সংবাদ