খুলনা | শনিবার | ০৪ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২

কয়রায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালি ও সংলাপ

কয়রা প্রতিনিধি |
১২:১৩ এ.এম | ০৪ এপ্রিল ২০২৬


দুর্যোগ প্রবণ উপজেলা কয়রায় বিশ্ব পানি দিবস উদযাপন ও উপকূলীয় মানুষের সংকট নিরসনে উপজেলা পর্যায়ে সংলাপ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কয়রা সদরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা ক্লাইমেট এ্যাকশান ফোরামের সভাপতি মোঃ রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। বেসরকারি উন্নয়ন সংস্থা লির্ডাসের সহযোগিতায় উপজেলা ক্লাইমেট একশান ফোরাম এই সংলাপের আয়োজন করে। 
উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, থানার এস আই মোঃ তারিক মাহমুদ, সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেন, লির্ডাসের ন্যাশনাল এ্যাডভোকেসী কোঅর্ডিনেটর শাকিল আহমেদ, এ্যাডভোকেসী এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী, সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন, ইউপি সদস্য আবু হাসান, ব্লাড ডনার ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান,জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, লির্ডাসের কমিউনিটি মোবিলাইজার সঞ্জয় বাইন, উপজেলা ক্লাইমেট একশান ফোরামের সহ-সভাপতি খাদিজা আক্তার সাথী, আশিকুজ্জামান, মনিরুল ইসলাম, স্থানীয় অধিবাসী রমেশ চন্দ্র মুন্ডা, নাজমা খাতুন প্রমুখ। 
সংলাপে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চল কয়রা সহ দক্ষিন পশ্চিমাঞ্চলে সুপেয় পানির সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে । এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে এবং পানি ব্যবহারে সংযমী হতে হবে।বক্তারা আরও বলেন বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর ও খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসনে অকেজো স্লুইসগেট সংস্কার  এবং লবণাক্ততা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার করার আহŸান জানান তারা। আলোচনা শেষে উপজেলা ক্লাইমেট একশান ফোরাম ও লির্ডাসের উদ্যোগে সংসদ সদস্যর কাছে  ২১ দফা দাবি  বাস্তবায়নের জন্য স্মারকলিপি প্রদান করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ