খুলনা | শনিবার | ০৪ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২

মাগুরায় কিশোরের মরদেহ উদ্ধার

মাগুরা প্রতিনিধি |
১২:১৪ এ.এম | ০৪ এপ্রিল ২০২৬


মাগুরা সদর উপজেলায় নিখোঁজের তিনদিন পর সুমন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঘোড়ামারা ও মীরপাড়ার মাঝামাঝি মাঠে অবস্থিত একটি মাছের ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত সুমন পেশায় রিকশাচালক ছিল। তিনি শহরের মীরপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত থেকে সুমন নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা ও মীরপাড়ার মাঝামাঝি মাঠে অবস্থিত একটি মাছের ঘরের পাশ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠায়।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, মীরপাড়া মাঠ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি উদ্বেগ বিরাজ করছে।
 

প্রিন্ট

আরও সংবাদ