খুলনা | শনিবার | ০৪ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২

শপিং মল ১১টা থেকে ৮টা পর্যন্ত খোলা রাখতে চান ব্যবসায়ীরা, পুনর্বিবেচনার দাবি

খবর প্রতিবেদন |
০১:১০ এ.এম | ০৪ এপ্রিল ২০২৬


ঢাকাসহ সারাদেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল খোলা ও বন্ধের সময়সূচি পুনর্বিবেচনার আহŸান জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটি জানিয়েছে, সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখতে চায় তারা। এই সময়সূচি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানানো হবে বলে জানায় ব্যবসায়ী মালিক সমিতি।
শুক্রবার রাতে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি মোঃ নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান টিপু।
বিবৃতিতে জানানো হয়, বর্তমানে সকাল ৯টা থেকে দোকান খোলার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সময়সূচি নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানানো হবে। এতে প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী এবং প্রায় আড়াই কোটি কর্মচারীর স্বার্থ বিবেচনায় নেওয়ার আহŸান জানানো হয়।
ব্যবসায়ী নেতারা বলেন, পরিবর্তিত সময়সূচি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে ব্যবসা ও কর্মসংস্থানে বিরূপ প্রভাব পড়তে পারে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সময়সূচি পুনঃনির্ধারণ জরুরি বলে তাঁরা মত দেন।
বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানান, সব ধরনের মার্কেট ও শপিং মল সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ