খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

গণমাধ্যমকর্মীর ওপর নির্যাতনের অপরাধ তামাদি হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী

খবর প্রতিবেদন |
০১:২২ এ.এম | ০৪ এপ্রিল ২০২৬


বিএনপি’র নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা প্রতিশ্র“তি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তথ্য ও স¤প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার সন্ধ্যায় পাবনা বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, “আমাদের নির্বাচনী ইশতেহার ও ৩১ দফাতে গণমাধ্যমকে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্র“তি দেওয়া হয়েছে। আমাদের সরকারের বয়স মাত্র দেড় মাস। আমরা প্রতিশ্র“তি অনুযায়ী গণমাধ্যমে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছি। আমরা আশাবাদী, সম্মিলিত আলোচনার ফলাফলের ভিত্তিতে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারব।”
জহির উদ্দিন স্বপন বলেন, “আমরা গণতান্ত্রিক সংগ্রাম করে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে গণমাধ্যমের অধিকার ও স্বাধীনতার চর্চা যারা করেছেন, সেই গণমাধ্যমকর্মীদের নির্যাতনের যে অপরাধ, তা আমরা তামাদি হতে দেব না। এই অপরাধকে চিহ্নিত করার জন্য আমরা সাংবাদিক প্রতিনিধিদের সাথে নিয়ে ইতোমধ্যে তালিকা তৈরির উদ্যোগ নিয়েছি।”
শুক্রবার সন্ধ্যা ৭টায় পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ফিতা কেটে বইমেলা উদ্বোধন করেন। আট দিনব্যাপী এ বইমেলার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
জাতীয় ও দলীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মাসুদ খন্দকার, পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার ও জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগ। পরে অতিথিরা বইমেলার স্টল ঘুরে দেখেন।
মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার ২০টি স্টলে নতুন বইয়ের সমাহার রয়েছে। সাথে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বইমেলা। মেলা শেষ হবে আগামী ১০ এপ্রিল।
 

প্রিন্ট

আরও সংবাদ