খুলনা | শনিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩

ধর্মসভা মন্দিরে হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে কেসিসি প্রশাসক মঞ্জু

খবর বিজ্ঞিপ্তি |
০১:৩৭ এ.এম | ০৪ এপ্রিল ২০২৬


নগরীর আর্য্য ধর্মসভা মন্দির নামযজ্ঞ উদ্যাপন কমিটি অয়োজিত ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক, খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। 
শুক্রবার রাতে কেসিসি প্রশাসক পরিদর্শনে গেলে মন্দির কমিটির নেতৃবৃন্দ ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন। কেসিসি প্রশাসকও তাদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নজরুল ইসলাম মঞ্জু বলেন, সবার আগে বাংলাদেশ, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। এদেশে আমরা সকল ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছি। আগামীতেও বাংলাদেশী হিসেবে ধর্মের ভেদাভেদ ভুলে একসঙ্গে বসবাস করবো। পরির্দশনকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাসির খান, জাহাঙ্গীর হোসেন, সাব্বির হোসেন, ইকবাল কবির জিন্দেগী, তৌহিদুল বাবু, দেলোয়ার হোসেন দিলু, জামাল মোড়ল, আক্তার আহমেদ খসরু, আকবার হোসেন, মফিজুল ইসলাম, সমর কুন্ডু, সঞ্জীব দাস, মানস ঘোষ, দেব নারায়ন দাস, গোবিন্দ চক্রবত্তী, নিতাই বিশ্বাস, দেবাশীষ কর্মকার, বীরেন্দ্র নাথ ঘোষ, খোকন দাস, সঞ্জয় দেবনাথ, অন্তু ঘোষ, সৌরভ ঘোষ, রোমেল মজুমদার  প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ