খুলনা | শনিবার | ০৪ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২

ছাত্রশিবিরের মতবিনিময় সভায় গোলাম পরওয়ার

জুলাই সনদ ও গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি ফ্যাসিস্টের চরিত্র

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৭ এ.এম | ০৪ এপ্রিল ২০২৬


জুলাই সনদ ও গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি করার পরিণতি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল শুক্রবার সকাল ৮টায় নগরীর শহীদ মুন্সী আব্দুল হালিম মিলনায়তনে মহানগর ছাত্রশিবিরের সদস্যদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পতিত ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পায়তারা করছে সরকার। জনগণের আকাক্সক্ষাকে সম্মান না করার ফলে বিগত স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তাই, সরকারকে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের আলোকে দেশ পরিচালনার লক্ষ্যে গণভোটের রায়কে অবিলম্বে কার্যকর করতে হবে।
অবিলম্বে সংস্কারের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সাবেক এ সংসদ সদস্য আরও বলেন, সরকার শুধু জুলাই সনদের বিরোধিতাই করছে না, বরং তাদের সামগ্রিক কর্মকান্ডই সংস্কারের বিপক্ষে অবস্থানকে স্পষ্ট করছে। দ্রুত পদক্ষেপ না নিলে ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, পাবলিক রিলেশন ও ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, পরিবেশ ও ফাউন্ডেশন সম্পাদক সুলাইমান আবিদ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু প্রমুখ।
অনুষ্ঠানে মহানগর ছাত্রশিবিরের সকল সদস্য অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর ছাত্রশিবিরের সদস্যদের সাথে মিয়া গোলাম পরওয়ারের এ মতবিনিময়ে সৌহার্দ্যপূর্ণ ও আবেগঘন পরিবেশ তৈরি হয়।

প্রিন্ট

আরও সংবাদ