খুলনা | শনিবার | ০৪ এপ্রিল ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২

নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে : রূপসায় হেলাল

রূপসা প্রতিনিধি |
০১:৩৯ এ.এম | ০৪ এপ্রিল ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্র“তি মোতাবেক রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই খাল শুধু একটি জলাধার বা পানি চলাচলের পথ নয়,বরং এটি নৈহাটি ইউনিয়নের কৃষি, অর্থনীতি ও জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি গুরুত্বপূর্ণ প্রাণরেখা। খালটি পুনঃসংস্কার করা গেলে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল ও জলাশয়ে পানির প্রবাহ নিশ্চিত হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা স¤প্রসারণ এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় নৈহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোডাউন মোড় কার্যালয়ে রূপসা উপজেলা বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন একটি অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি টিকিয়ে রাখতে পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈহাটির জিয়ার খাল দীর্ঘদিন অবহেলা, ভরাট ও অযতেœ তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। ফলে একদিকে শুষ্ক মৌসুমে কৃষকরা সেচের জন্য প্রয়োজনীয় পানি পান না, অন্যদিকে বর্ষা ও অতিবৃষ্টির সময় পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় ফসলি জমি, বিল ও নিম্নাঞ্চল জলাবদ্ধতায় পড়ে। এতে কৃষকরা প্রতি বছর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বলেন কৃষককে বাঁচাতে হলে কৃষির মৌলিক অবকাঠামো, বিশেষ করে খাল, বিল, ড্রেনেজ ও সেচ ব্যবস্থাকে টেকসই ভাবে গড়ে তুলতে হবে। জনগণের জীবনমান উন্নয়ন, কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং এলাকার টেকসই উন্নয়নের জন্য এ ধরনের জনগুরুত্বপূর্ণ কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা বিএনপি’র সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহবায়ক রয়েল আজম, হুমায়ূন কবীর, রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা এস এম আঃ মালেক, মহিউদ্দিন মিন্টু, শেখ মোঃ আবু সাঈদ, খান আনোয়ার হোসেন, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, শাহালম ভূঁইয়া, খন্দকার শরিফুল ইসলাম, সরদার শিহাবুল ইসলাম, সাবেক মহিলাদল নেত্রী রহিমা আক্তার নয়ন, জাহিদুল ইসলাম রবি, আরিফ মোল্লা, শামীম হাসান, কবীর শেখ, তরিকুল ইসলাম সুমন, আঃ হালিম মোড়ল, আবু সাঈদ, রাজু দাস, নাঈম আহম্মেদ, আজগর হোসেন, মাহফুজুর রহমান, বাদল, মহসিন, মোঃ মোশাররফ শেখ, জাহাঙ্গীর শেখ, কবীর খান, আলমগীর, মান্নান, মাহফুজুর, ইউসুফ, নিজাম, মোজাফ্ফর প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ